জিয়ানগরে জেপি প্রার্থীর জমজমাট গণসংযোগ

আপডেট : ০১ জুন ২০১৬, ২১:১৫
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নে শেষ মূহুর্তেই গণসংযোগে ব্যস্ত জাতীয় পার্টির (জেপি)প্রার্থী শাহ আলম হাওলাদার।
 
বুধবার বিকালে উপজেলার পাড়েরহাটের কালিবাড়ি বাজারে গণসংযোগ করেন জেপির মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ আলম হাওলাদার। গণসংযোগ শেষে  এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, হারুন অর রশিদ পান্না, জেপি নেতা সেলিম হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, মাসুদুল ইসলাম। উপস্থিত ছিলেন আলহাজ্ব সেকান্দার আলী, সিদ্দিক সিকদার, শাহজাহান খান প্রমুখ। পথ সভায় বক্তারা উপস্থিত জনতাদের প্রতি জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।