রাস্তায় জলাবদ্ধতা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৪৬

ঢাকার হোসেনীদালান পশ্চিম দিকের রাস্তায় বাটার জুতার কারখানার দক্ষিণ পাশে পুরাতন কেন্দ্রীয় কারাগার সংলগ্ন রাস্তায় পানি জমে থাকে। বিশেষ করে শুক্রবার মুসল্লিরা যখন মসজিদে যাবেন—ঐ সময়ই রাস্তার দুদিক ড্রেনের পানিতে ভরে যায়। বছর খানেক আগে রাস্তার মাঝখান থেকে পানি উপচে ওঠে। দেখলাম রাস্তার ফাটল দিয়ে পানি চুঁইয়ে উঠছে। সেটা ইট-সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে। এখন দুদিকের ড্রেন থেকে পানি এসে রাস্তা ভরে যায়। এতে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। এ অবস্থায়, রাস্তার জলাবদ্ধতা দূর করতে আশু উদ্যোগ নিতে ঢাকা সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

আমজাদ হোসেন

হোসেনী দালান রোড, ঢাকা ১২১১