এক বছর আগের তুলনায় বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল ২০১৫ সালে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৪ সালে যত সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তার তুলনায় ২০১৫ সালে ১৩ শতাংশ কম হামলা হয়।
গত বছর পাঁচ দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায়।
যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যমতে ভারত ও আফগানিস্তানে গত বছর সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। বিশ্বব্যাপী ১১ হাজার হামলার মধ্যে এই দুই দেশের সীমান্ত এলাকাতেই প্রায় অর্ধেক হামলা হয়।
জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, এসময় ইসলামিক স্টেট (আইএস) বিভিন্ন দেশের নাগরিকদের লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালায়। সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান এবং লিবিয়া বাদেও আরো ১১টি দেশে হামলা চালিয়েছে আইএস।
IMG0
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ১১ হাজার ৭৭৪ টি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হামলায় মোট ২৮ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। আর আহত হয়েছে আরো ৩৫ হাজারের বেশি মানুষ।
তবে বিশ্বব্যাপী হামলার ঘটনা কমলেও আফগানিস্তান, বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, সিরিয়া ও তুরস্কে হামলার সংখ্যা ও হতাহতের সংখ্যা বেড়েছে। সূত্র: বিবিসি
