কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে শনিবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় দোকান ভাঙচুর করে লুটপাটের দাবি করে কালাই থানায় পাল্টা মামলা হয়েছে।
কালাই উপজেলার শারুনজা গ্রামের জাহিদুলের ছেলে আবু হেনা মঙ্গলবার মামলাটি দায়ের করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উদয়পুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আ. ফ. ম নয়ন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরসহ ১০২ জনের নাম দিয়ে এবং ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অপরদিকে গোলাম রাব্বানী একটি হত্যা মামলা দায়ের করেছেন। দুটো মামলাই তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
