রাজধানীর কর্মজীবী মহিলা হোস্টেলের ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারীরা। এতে নিউমার্কেট থেকে কাঁটাবন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হোস্টেলের বাসিন্দারা অভিযোগ করেন, সিঙ্গেল সিটের ভাড়া ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা এবং ডাবল সিটের ভাড়া ১১০০ টাকা থেকে ২১৬০ টাকা করেছে সরকার। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ওখানকার মেয়েরা বেশ কয়েক বিক্ষোভ করেছে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল চারটার দিকে তারা হোস্টেলের সামনের সড়ক অবরোধ করে।
সন্ধ্যা ছয়টার দিকে নিউমার্কেট থানার নারী পুলিশ সদস্যরা মৃদ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দিয়েছে।
