বরিশালে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫৪

বরিশাল অফিস

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের দণ্ড দেওয়া হয়েছে। সোমবার আসামির উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

দণ্ডিত ধর্ষক মনির মোল্লা (৩৮) উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ অক্টোবর টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে মনির। এ সময় তার চিত্কারে মা ঘটনাস্থলে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।