নরসিংদীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০১৬, ১২:৩৫
নরসিংদী সদর উপজেলায় হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলী হোসেন সদর উপজেলা শীলমান্দি এলাকার বাসিন্দা।
 
শনিবার সকালে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাঘহাটায় একটি স্টেশনারি দোকানের পিছন থেকে লাশটি উদ্ধার হয়।
 
পুলিশ জানায়, এলাকাবাসীর খবরে সকাল সাড়ে আটটায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।