ওসমানী বিমানবন্দরে যাত্রীর কাছে ১৫০ রাউন্ড শর্টগানের গুলি, আটক ১

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৩:৩৬
সিলেটের বিয়ানীবাজারের লন্ডন প্রবাসী আব্দুস সবুর নামে এক যাত্রীর কাছ থেকে ১৫০ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে ওসমানী বিমানবন্দর কাস্টমস।
 
শনিবার সকালে যাত্রীর লাগেজ স্ক্যানিংকালে এসব গুলি ধরা পড়ে।  কাস্টমস সবুরকে আটক করা হয়েছে। তিনি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বসিন্দা।
 
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি ০০২ শনিবার সকাল সাড়ে নয়টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে স্ক্যানিং করার সময় ওই যাত্রীর লাগেজে এসব গুলি ধরা পড়ে। পরে এসব গুলি জব্দ করা হয়। এ সময় যাত্রী সবুরকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে।