ভারতীয় হাইকমিশনে ঈদ ভিসা ক্যাম্প শুরু

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:০০
 
ভারতীয় হাইকমিশনের ঈদ ভিসা ক্যাম্প সেবা শুরু হয়েছে। শনিবার  সকাল নয়টার পর রাজধানীর বারিধারায় ভারতীয় হাইক‌মিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়কে (আমেরিকান দূতাবাস সংলগ্ন) কার্যালয়ে এই বিশেষ ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
ঈদ ভিসা ক্যাম্প চলাকালীন ট্যুরিস্ট ভিসা আবেদনকারীরা বিনা অ্যাপয়েন্টমেন্ট তারিখে সরাসরি তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আবেদনপত্র জমা নেবার জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করেছে। আবেদনকারীদের জন্য ভিসা ক্যাম্প ৪ থেকে ১৬ জুন সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে।
 
IMG0
 
উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের জনগণের ঈদের ছুটিতে ভারতে যাবার ব্যবস্থা সহজ করার জন্য এই প্রথম ঈদ ভিসা ক্যাম্পের আয়োজন করার কথা উল্লেখ করেন। 
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।