ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজের খিলগাঁও ক্যাম্পাসে শনিবার সকালে ‘শিশুর মানসিক ও দৈহিক প্রস্তুতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর একে মিলন। প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের বিশিষ্ট মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আম্বিয়া পারভীন সাথী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি এসএম জাকারিয়া রিপন। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিয়াজ লিটন। সেমিনারে প্রায় ৩০০ অভিভাবক অংশগ্রহণ করেন।
