মনোহরদীতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আপডেট : ০৪ জুন ২০১৬, ২১:০৫
নরসিংদীর মনোহরদী উপজেলার ৯টি ইউনিয়নে ৮টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত প্রার্থীরা হলেন, চন্দনবাড়ী ইউনিয়নে আব্দুর রউফ হিরন, গোতাশিয়া ইউনিয়নে আব্দুল কাদির, লেবুতলা ইউনিয়নে মো. জাকির হেসেন আকন্দ, বড়চাপা ইউনিয়নে অধ্যাপক এম সুলতান উদ্দিন, শুকুন্দি ইউনিয়নে মো. সাদিকুর রহমান শামিম, দৌলতপুর ইউনিয়নে মো. হাদিউল ইসলাম, একদুয়ারিয়া ইউনিয়নে মো. আনিছুজ্জামান মিটুল, চালাকচর ইউনিয়নে মো. ফখরুল মান্নান মুক্তু এবং কাচিকাটা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোবারক হোসেন খান কনক।