৭৪ বছর বয়সে চলে গেলেন কিংবদন্তি বক্সার মোহাম্মাদ আলি। শুধুমাত্র খেলার জগত্ নয়, সব জগতের মানুষের কাছে তিনি ছিলেন আইকন। তাই তার মৃত্যুতে শোকগ্রস্ত গোটা বিশ্ব। এক নজরে দেখে নিন যে ক্ষতিমানরা শোক প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়।
মাইক টাইসনের শোকবার্তা :“স্বয়ং ঈশ্বর এসেছিলেন চ্যাম্পিয়ন হতে। আলি ছিলেন একজন মহান বক্সার... ”
জর্জ ফরম্যান (বক্সার) :“মোহাম্মাদ আলি চলে যাওয়ায় যেন আমার একটি অঙ্গ হারিয়ে গেল। তিনি আমার জীবনে অমূল্য রতন।”
ডোনাল্ড ট্রাম্প (রাজনীতিবিদ) :“মাত্র ৭৪ বছরে চলে গেলেন মোহাম্মাদ আলি। আলি ছিলেন সত্যিকারে একজন চ্যাম্পিয়ন। আমরা সবাই মিস করবো তাকে।”
জারেড হেন (রাগবি খেলোয়াড়) :“মোহাম্মাদ আলি ছিলেন সবার অনুপ্রেরণা। তার আত্মার শান্তি কামনা করি।”
উ্র্যংক ব্রুনো (বক্সার) :“মনুষ্যত্বের ঈশ্বর তিনি। কাছের মানুষ। বন্ধু। তাকে দেখে অনুপ্রেরণা পাই।”
ক্যাথি ফ্রিম্যান(স্প্রিন্টার) :“তিনি একজন বিশ্বের মহান মানুষ, তার নাম ও খ্যাতি সারা জীবন মনে রাখবে মানুষ।”
অক্সার দে লা হোয়া (বক্সার) :“তিনি একজন কিংবদন্তি। আলি বক্সিংয়ে বিপ্লব এনে দিয়েছিলেন। সত্যিকারের চ্যাম্পিয়ন ছিলেন মোহাম্মাদ আলি।”
