রবিবার মিরপুরস্থ ডেসকো’র কেন্দ্রীয় ভান্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্্যাপন উপলক্ষে ডেসকো কর্তৃক শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকাণ্ডের উপর তথ্য চিত্র ও স্থির চিত্র প্রদর্শন করা হয়। শিশু-কিশোররা কবিতা, ছড়া, গান ছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও কর্মকাণ্ডের উপর আলোচনায় অংশগ্রহণ করে। এছাড়াও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান, ডেসকো বোর্ড মোঃ মাহবুব-উল-আলম, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল (অব.) মোঃ শাহিদ সারওয়ার, ডেসকো বোর্ডের পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ এবং ডেসকো’র নির্বাহী পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
