ঝিনাইদহের কোলা গ্রামের চরমপন্থি দলের নেতা আইনাল হক ওরফে কোরবান আলীকে ২টি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যব। আজ ভোররাতে হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সহকারি পুলিশ সুপার রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান চালানো হয়। সে সময় ঘরে ঘুমন্ত অবস্থায় ২টি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ আইনাল হককে গ্রেফতার করা হয়।
আইনাল হক চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে র্যাব জানায়। তার নামে ঝিনাইদহ সদর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, হত্যাসহ ৮ টি মামলা রয়েছে।
