ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিকাপ ভ্যান চাপায় স্কুল শিক্ষিকাসহ রিকশা ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এরা হলেন, উপজেলার হদ্দেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ফেরদৌসি বেগম (৩০), ভ্যান চালক খোকন (৩৫), শ্যামল চন্দ্র (৫৫)।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার বাড়ি ত্রিশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডে ও বাকী দুইজনের বাড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডে।
ত্রিশাল থানার ওসি (তদন্ত ) জানান, পিকাপ ভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দরিরামপুর উজানপাড়া এলাকায় ওই রিকশা ভ্যানটিকে চাপা দিলে এতে পাচঁজন আহত হন। তাদের মধ্যে একজন ত্রিশাল হাসপাতালে ও বাকি দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন।
