আখলাককে হত্যার পর এবার তার পরিবারেরই শাস্তি দাবি

আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:০৭
গরুর মাংস খাওয়া ও সংরক্ষণের অভিযোগে ভারতের উত্তর প্রদেশের দাদরিতে আখলাক হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যার পর এবার তার পরিবারের সদস্যদের শাস্তি দাবি করেছেন স্থানীয় বিজেপি ও শিবসেনা নেতারা। সোমবার পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে আখলাকের গ্রামে পঞ্চায়েত বৈঠক করেছে এরা।
 
ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত দাদরি। সোমবার সকালে পুলিশ জানিয়েছিল, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে আশঙ্কায় সেখানে পঞ্চায়েতের বৈঠক করতে নিষেধ করা হয়। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই স্থানীয়দের নিয়ে বৈঠক করে বিজেপি ও শিবসেনা নেতারা।
 
বিজেপি নেতা সঞ্জয় রানা স্থানীয় একটি মন্দিরে বৈঠকটির আয়োজন করে। ওই মন্দিরের মাইক ব্যবহার করে স্থানীয় জনতাকে ক্ষেপিয়ে তোলা হয়েছি। আখলাক হত্যা মামলায় সঞ্জয় রানার ছেলে এখন জেলে রয়েছেন।