গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত সাইদার রহমান মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছবেদ আলীর পুত্র। গত ৪ জুন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন চলাকালে সদস্য প্রার্থী ফুটবল প্রতীকের দুদু মিয়া ও ফ্যান প্রতীকের আব্দুর রহিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সাইদার রহমান গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একই ইউনিয়নের বাসুদেবপুর বাজারে গত রাতে নির্বাচন পরবর্তী হামলায় মেম্বার প্রার্থী শাহারুল ইসলাম বকুলসহ তার ২ সমর্থকের দোকান ভাংচুর এবং মালামাল ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটে।
