বাঘের খপ্পর থেকে জীবন দিয়ে মনিবকে রক্ষা করলো কুকুর

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৮:১৯
পোষা জীবজন্তু যে মনিবের সঙ্গে বেঈমানি করে না, সেটা প্রচলিত কথা। কিন্তু তারই প্রমাণ আবারও পাওয়া গেল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ঘটনায়, নিজের জীবন দিয়ে মনিবকে রক্ষা করছে তার কুকুর।
 
সেখানে শাহাজানপুরের কাছে দুধুয়া জাতীয় উদ্যান লাগোয়া এক গ্রামের কৃষক গুরদেভ সিং-এর পোষা কুকুর এই ঘটনার নায়ক। জানা গেছে দিন-কয়েক আগে প্রচণ্ড গরমের কারণে বাড়ির বাইরে খাটিয়া পেতে ঘুমোচ্ছিলেন গুরদেভ। তার পাশেই শুয়েছিল পোষা নেড়ি কুকুর- জকি। সেই সময় মনিবকে ডেকে তুলতে প্রাণপণ চেষ্টা করে পোষা কুকুরের চিৎকারে  তার ঘুম ভাঙে নি।
 
বাঘটা একেবারে সামনে চলে আসার পরে তার ঘুম ভাঙ্গে। ঘুমের ঘোর কাটিয়ে গুরদেভ যখন একটা মোটা লাঠি হাতে তুলে নিয়েছেন, ততোক্ষণে জকি নিজেই এগিয়ে গেছে বাঘের মোকাবেলা করতে। জকির একরোখা মনোভাব দেখে তাকেই প্রথমে তাকে খতম করে ঘাড়ের কাছে কামড়ে ধরে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে।
 
গুরদেভ আর তার প্রতিবেশীরা অনেকক্ষণের চেষ্টায় কিছুটা দূরের জঙ্গলে জকির মৃতদেহ খুঁজে পান। গুরদেভ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বছর চারেক আগে রাস্তা থেকেই ছোট্ট কুকুরটিকে নিয়ে এসেছিল তাঁর সন্তানেরা। প্রতিদিন তাদের স্কুল পর্যন্ত এগিয়ে দিতেও যেত জকি।
 
তাকে হারানোর শোকে একটা গোটা দিন খাওয়া দাওয়া করে নি গুরদেভের ছেলে-মেয়ে। গুরদেভ সিং বলেন, প্রতিদিন মাত্র কয়েকটা রুটি খেতে দিতাম ওকে। তার বিনিময়ে ও যে নিজের প্রাণ দিয়ে আমার জীবন বাঁচাবে, এটা অবিশ্বাস্য! মানুষের শেখা উচিত এদের দেখেন। বিবিসি।