মায়ের উপদেষ্টা বোর্ডে ফিরলেন রাহুল গান্ধী

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৯:৩৪
কংগ্রেসে নতুন করে শক্তি সঞ্চয়ে দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী পুরনো নীতিতে ফিরে গেলেন। এক্ষেত্রে শেষবার কংগ্রেস ক্ষমতায় থাকাকালে সেই এনএসি বা জাতীয় উপদেষ্টা পরিষদ নিয়ে দলকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। ১০ জন নেতা নিয়ে এ গ্রুপ গঠিত হলো।
 
কংগ্রেসের সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, এই উপদেষ্টা ব্লক পার্লামেন্টারি বোর্ডে একটি অনুপ্রেরণার উত্স হিসাবে কাজ করবে। সকল সিনিয়র সদস্য নিয়েই এই কমিটি গঠন হয়েছে। তারা দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিবেন। সাবেক ইউনিয়ন মন্ত্রী পি চিদম্বরম এবং গোলাম নবী আজাদও এই কমিটিতে রয়েছেন। এছাড়া এতে  কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন।
 
উল্লেখ্য, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে সেসময়ে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। তখন এর প্রধান ছিলেন সোনিয়া গান্ধী। আর তাই মায়ের সেই নীতিকে অনুসরণের মাধ্যমে দলকে পুনরুজ্জীবিত করতে চাইছেন রাহুল গান্ধী। দলের অনেকেই বলছেন,রাহুল গান্ধীই হতে যাচ্ছেন দলের কাণ্ডারি। সেক্ষেত্রে তার কংগ্রেসের প্রধান হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। সূত্র: এনডিটিভি