আলির শেষকৃত্যে থাকবেন না ওবামা

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৪:২২
 
কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহম্মদ আলি শেষকৃত্যে উপস্থিত থাকবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেয়ের হাই স্কুল গ্রাডুয়েশনে অনুষ্ঠানের কারণে তিনি আলির শেষকৃত্যে থাকতে পারবেন না বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
 
হোয়াইট হাউজের বরাত দিয়ে বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে মেয়ে মালিয়ার গ্রাজুয়েশন অনুষ্ঠানে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা উপস্থিত থাকবেন।
 
স্থানীয় সময় গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহম্মদ আলি (৭৪)। আগামী শুক্রবার আলির জন্মস্থান কেনটুকির লুইসভেলেতে তার শেষ কৃত্যানুষ্ঠান হবে। সেখানে বিশ্বের বিভিন্ন নেতারা উপস্থিত থাকবেন।
 
আলির শেষকৃত্য অনুষ্ঠানে হোয়াইট হাউসের পক্ষ থেকে ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালেরি জ্যারেট উপস্থিত থাকবেন। জ্যারেটের মাধ্যমে আলির পরিবারের কাছে একটি চিঠি পাঠাবেন ওবামা দম্পতি।