যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিনটনের কাছে পরাজয় মেনে নিতে অস্বীকার করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মঙ্গলবার বার্নি স্যান্ডার্স।
মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আগামী মঙ্গলবারের চূড়ান্ত লড়াইয়ের কথা উল্লেখ করে ক্যালিফোর্নিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে বিজয়ে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করতে যাচ্ছি।’
‘ফিলাডেলফিয়ায় সামাজিক, অর্থনৈতিক, জাতিগত ও পরিবেশ কেন্দ্রিক ন্যায় বিচারের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।’ উল্লেখ্য, হোয়াইট হাউসের জন্য দলের প্রার্থীর চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে ফিলাডেলফিলায় ডেমোক্রেটিক দলের সম্মেলন অনুষ্ঠিত হবে।
