ভারতের পুলিশ জানিয়েছে, তারা অবৈধ কিডনি পাচার চক্রের সন্দেহভাজন নেতাকে গ্রেফতার করেছে। চক্রটি ভারতের শীর্ষ একটি হাসপাতালে কিডনি পাচার করতো। গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে দেশটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। খবর-এএফপি।
প্রভাবশালী এ কিডনি পাচার চক্রের সন্দেহভাজন হোতা রাজকুমার রাওকে মঙ্গলবার রাতে ভারতের কলকাতা থেকে গ্রেফতার করা হয়। এ চক্র হতদরিদ্র লোকজনকে তাদের কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করত। আর এসব কিডনি তারা কম দামে কিনে অনেক বেশী দামে বিক্রি করত।
ভারতে অর্থের বিনিময়ে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ বেচাকেনা অবৈধ হওয়ায় চক্রটি আগ্রহী দাতাদের সঙ্গে গ্রহীতাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন ভুয়া প্রমাণপত্র দেখাতো।
