সাতক্ষীরা জেলা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকা থেকে সাত শিশুসহ ১৫ জন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে তারা বুধবার দুপুরে বিসিক শিল্প নগরী এলাকায় নামে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তারা রোহিঙ্গা ক্যম্প থেকে পালিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তাদের মধ্যে খালেদুর রহমান নামের একজন রোহিঙ্গা দালালের নেতৃত্বে আটককৃত রোহিঙ্গারা এসেছে। তাদেরকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে জানান তিনি। আটক রোহিঙ্গা সদস্য আনিসুর রহমান জানান, খালেদুর রহমান সাতক্ষীরায় চিংড়ি ফ্যাক্টরিতে কাজ দেয়ার নাম করে তাদের নিয়ে এসেছে।
