'ইইউর কোন অর্থনৈতিক সম্ভাবনা নেই'

আপডেট : ০৮ জুন ২০১৬, ২০:২৬
আইটিভিতে এক বিতর্কে  ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্স পার্টির(ইউকেআইপি) নেতা নিজেল ফারাজ বলেছেন, ২৮ টি দেশের সমন্বয়ে গঠিত ইইউ’র কোনো অর্থনৈতিক সম্ভাবনা নেই। ইইউ থেকে বের হয়ে গেলে ব্রিটেনকে পণ্য রপ্তানির জন্য যে কর দিতে হবে তা সদস্য হিসেবে ইইউকে যে টাকা দিতে হয় তার চেয়ে কম হবে।
 
যারা ব্রিটেনে ইইউ’র শরণার্থীদের  কাজ করতে দেয়ার পক্ষে তাদের এক প্রশ্নের জবাবে ফারাজ বলেন, আমি স্বীকার  করছি ব্রিটেনের অর্থনীতিতে অভিবাসীদের অবদান আছে কিন্তু জিডিপিই সবকিছু না। বর্তমানে সুশীল ব্রিটেনরা ভালো নেই।
 
টিলিভিশনে দর্শকদের প্রশ্নের জবাবের এক পর্যায়ে ফারাজ আশঙ্কা প্রকাশ করেন ব্রিটেনেও জার্মানির কোলনের ন্যায় অভিবাসীরা যৌন হামলা করতে পারে। তার এই বক্তব্যের নিন্দা করেছেন আর্চ বিশপ অব কেন্টারবারি।
 
সম্প্রতি আইটিভিতে অনুষ্ঠিত এক বিতর্কে দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন বিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ইউকেআইপি নেতা নিজেল ফারাজ। সূত্র: বিবিসি