বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটার কারখানার থেকে মমিনুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কারখানার পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মমিনুল গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশ্চিম পাড়া গ্রামের সবুর হোসেনের ছেলে।
জানা গেছে, আজ সকালে কারখানায় এসে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় অন্যান্য শ্রমিকরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।
