আমার উত্তরসূরী চীন থেকে নয়, ভারত থেকে আসবে ---দালাইলামা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:২৪

চতুর্দশ দালাইলামা বলেছেন, পঞ্চদশ দালাইলামা ভারত থেকেই আসবেন। চীন কাউকে পরবর্তী দালাইলামা হিসেবে বেছে নিলে তিব্বতিরা তাকে আদৌ মেনে নেবেন না। আর তাতে চীনের উদ্বেগ বাড়বে বই কমবে না। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে সোমবার এ কথা বলেছেন ৬০ বছর আগে ভারতে আশ্রয় নেওয়া দালাইলামা। নোবেল শান্তি পুরস্কার জয়ী দালাইলামা (৮৩) বলেছেন, চীন তিব্বতিদের ভাষা আর সংস্কৃতির স্বাধীনতার দাবি মেনে নেয়নি। আমাদের দমিয়ে দিতে লাল ফৌজ নামিয়ে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল তিব্বতে। আজও বেইজিং আমার মৃত্যুর পর তাদের পছন্দের দালাইলামা বেছে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আমি খুব অবাক হব না যদি আমার মৃত্যুর পর আপনাদের দু’জন দালাইলামাকে দেখতে হয়। তাদের মধ্যে আমার একজন উত্তরসূরি হবেন ভারত থেকে। আর একজনকে বেইজিং বেছে নেবে। - আনন্দবাজার পত্রিকা