বিশ্বের ব্যয়বহুল শহর প্যারিস সিঙ্গাপুর ও হংকং, সস্তা কারাকাস

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:২৪

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকার শীর্ষে উঠে এসেছে ফ্রান্সের রাজধানী প্যারিস, হংকং এবং সিঙ্গাপুর। সস্তা শহরের তালিকায় ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই তথ্য জানিয়েছে। ১৩৩টি দেশে এ বিষয়ে জরিপ করা হয়। গত ৩০ বছরে এই প্রথম প্যারিস, হংকং এবং সিঙ্গাপুরের নাম শীর্ষে। মুদ্রাস্ফীতি এবং অস্থির মুদ্রা বাজারের ফলে এ বছর সবচেয়ে সস্তা শহরের তালিকায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এবার জীবনযাত্রার মান বিবেচনায় পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, তুরস্ক ও ভেনিজুয়েলার মতো দেশগুলো। জরিপে খুব সাধারণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম তুলনা করা হয়। তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্রে মাপকাঠি হিসেবে ধরা হয় নিউ ইয়র্ক শহরকে। -বিবিসি