বিআরটিএর অনেকের আচরণ চামারের মতো: ওবায়দুল কাদের

আপডেট : ১০ জুন ২০১৬, ১৬:৪৫
 
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনেক কর্মকর্তা সেবাগ্রহিতাদের সঙ্গে অসদাচরণ করেন বলে তাদের সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিএর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে শুক্রবার রাজধানীতে একসভা শেষে মন্ত্রী তাদের সংশোধিত হওয়ার পরামর্শ দেন।
 
ওই সব কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমি একটি কাজ গ্রাহকদের দিতে পারছি না, সময় লাগবে আমি তাকে বুঝিয়ে বলব। কিন্তু, অনেকে চামারের মতো ব্যবহার করে গ্রাহকের সাথে।
 

তিনি বলেন, ‘গ্রাহক হিসেবে অনেক ভদ্রলোক যায়, ভাল ভাল মানুষ যায়। তাদের সাথে খুব খারাপ আচারণ অনেক জায়গায় করা হয়। অনেক অফিসার আছে তাদের আচরণ ভাল নয়, তাদের আচরণ ঠিক করে শুদ্ধাচারে আসতে হবে, খারাপ আচারণ থেকে বিরত থাকতে হবে।’