বিসিএসের পুলিশ ক্যাডারের সদস্যদের সংগঠন ৩৩ তম বিসিএস পুলিশ ফোরামের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।
মোট ৪৭ সদস্যের কমিটি গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে, এস এম শামীম কে সভাপতি ও মিশু বিশ্বাস কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হলেন জুলফিকার আলী জুয়েল, রাশেদ হাসান, কে এম শহিদুল ইসলাম সোহাগ, মো. হান্নানুল ইসলাম, ইশতিয়াক আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. সাইফুল আলম মুজাহিদ, মো. আশিকুর রহমান, পলাশ রঞ্জন দে,নাজমুল হক ও শেখ ইমরান হোসেন । সাংগঠনিক সম্পাদক হলেন জয়ব্রত পাল, আবির সিদ্দিকী শুভ্র, রাকিবুল হাসান, অহিদুরজ্জামান নূর, কামরান হোসেন।
প্রচার সম্পাদক হলেন সুমন কান্তি চৌধুরী ও দপ্তর সম্পাদক হলেন সাইদ নাসিরুল্লাহ। সভায় নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ও আলোচনা করা হয়।
