মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) 'হিট লিস্ট' অনলাইনে প্রকাশ করা হয়েছে। আইএসপন্থী একটি হ্যাকার গ্রুপ এই লিস্ট প্রকাশ করেছে। এতে প্রায় আট হাজার মার্কিন নাগরিকের নাম রয়েছে। এছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের নাগরিকদের নাম রয়েছে এই তালিকায়।
আইএসপন্থী 'ইউনাইটেড সাইবার খেলাফত' নামের হ্যাকার গ্রুপ থেকে ছাড়া হিট লিস্টে আট হাজার ৩১৮ জনের নাম, ঠিকানা ও ইমেইল রয়েছে।
সংগঠনটি লিস্টে থাকা লোকদের পিছু নিতে ও হত্যা করতে তাদের সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন।
আইএসের এই হিট লিস্ট এখন পর্যন্ত প্রকাশিত অন্যতম বড় হিট লিস্ট। এতে আমেরিকার সাত হাজার ৮৪৮ জন, কানাডার ৩১২ জন, ব্রিটেনের ৩৯ জন ও অস্ট্রেলিয়ার ৬৯ জনের নাম রয়েছে।
তবে দক্ষিণ এশিয়ার কারো নাম এই তালিকায় নেই। সূত্র: পিটিআই
