এসোসিয়েশন অব ওমেন এন্টারপ্রেনিয়রের ঈদ ফ্যাশন মেলা

আপডেট : ১১ জুন ২০১৬, ১৫:১০
নারীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এসোসিয়েশন অব ওমেন এন্টারপ্রেনিয়র (AWE)। যারা নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে আগ্রহী তাদের অর্থনৈতিক সহায়তায়ও করে এই নারী সংগঠন।

গতকাল শুক্রবার এসোসিয়েশন অব ওমেন এন্টারপ্রেনিয়র (AWE) গুলশান ২ এ অল কমিউনিটি ক্লাবে ঈদ ফ্যাশন মেলার উদ্বোধন করেন। মেলায় প্রধান অতিথী ছিলেন মাইডাসের চেয়ারপার্সন রোকেয়া আফজাল। এই মেলার সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব ওমেন এন্টারপ্রেনিয়র (AWE) এর প্রেসিডেন্ট হাফিজা মমতাজ হাসি এবং ভাইস প্রেসিডেন্ট নাজমা মাসুদ মেলার তত্ত্বাবধান করেন। ২২টি স্টল নিয়ে এই মেলা আগামীকাল পর্যন্ত চলবে।