জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গাইবান্ধায় এক জেএমবি সদস্যসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার সাত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, তালিকাভুক্ত জেএমবি সদস্য মেহেদী হাসানকে (২৫) গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রাম থেকে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদী ঐ গ্রামের মোঃ সোনা উল্লার ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ ও সদর থানায় জঙ্গি তত্পরতার অভিযোগে একটি মামলা আছে।
জেলা পুলিশ কন্টোল রুমের দায়িত্বরত অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতার মামলার আসামি পলাশবাড়ীর একজন বিএনপি কর্মী আছেন।
