থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ১১ জুন ২০১৬, ১২:২১
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি স্কুলের ১১ জন কর্মী নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় চানবুরি প্রদেশের একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিকার স্কুলের শিক্ষক ও কর্মীরা রাইয়ং প্রদেশে একটি সেমিনারে যোগদান শেষে ব্যাংককে ফিরছিলেন।
 
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা জানিয়েছে, ভ্যানটির চাকা বিস্ফোরিত হয় এবং এটি উল্টে গিয়ে এতে আগুন ধরে যায়।
দুর্যোগ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় ৪ জন আহত হয়েছে।
 
স্কুলের এক কর্মী বলেন, স্কুলের পরিচালক গাড়িটি চালাচ্ছিলেন। তিনি নিজেও আহত হয়েছেন। খবর: এএফপি।