সংঘাত পূর্ণ সিরিয়ায় জিহাদিদের কাছে সামরিক সরঞ্জাম পাঠিয়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে শুক্রবার ৩২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সিরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমিন আল-বারউদি (৫০) হাজার হাজার ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয়ের কথা গত জানুয়ারি মাসে স্বীকার করে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে নানা ধরণের অস্ত্র ও বুলেট প্রুফ পোশাক রয়েছে। বাশার আল-আসাদ সরকারকে উৎখাতে যুদ্ধরত জঙ্গি গ্রুপ আহরার আল-শামের জন্য এসব অস্ত্র ক্রয় করা হয়।
আদালতের বিবরণে বলা হয়, বারউদি ও তার সহযোগীরা তুরস্কগামী বাণিজ্যক ফ্লাইটে এসব সামরিক সরঞ্জাম বহন করে এবং পরে তা সিরিয়ায় পাচার করে দেয়।
২০১৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এ ধরণের দুটি ট্রিপে এসব সরঞ্জাম পাচার করার দায়ে বারউদিকে অভিযুক্ত করা হয়। বাসস।
