রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক রফিকুল ইসলাম রফিক (২২)উপজেলার পাট্টা ইউপির নিভা গ্রামের সোনাই মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিত্তিডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহ জালাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
