সিরিয়ায় জোড়া বোমা হামলা, বহু হতাহত

আপডেট : ১১ জুন ২০১৬, ১৫:০৬
 
সিরিয়ার রাজধানী দামাস্কাসে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। সাঈদা জেইনাবের এই হামলায় বহু হতাহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের জানানো হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুইটি মধ্যে অন্তত গাড়ি বোমা হামলা হয়েছে।
 
সাঈদা জেইনাব শিয়া অধ্যুষিত অঞ্চল। এখানে পর পর কয়েকটি হামলা হয়েছে। চলতি বছরের শুরুতে দুইটি বোমা হামলার ঘটনা অন্তত ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে।