বেলজিয়ামের এক সমকামী পুরুষ তার যৌন প্রবৃত্তির জন্য সরকারের কাছে স্বেচ্ছামরণের আবেদন করেছেন। ৩৯ বছর বয়সী এই ব্যক্তি জানিয়েছেন, তিনি তার যৌন প্রবৃত্তির জন্য সর্বক্ষণ লজ্জিত বোধ করছেন।
সেবাস্টিয়ান ছদ্মনামের এই ব্যক্তি বিবিসির ভিক্টোরিয়ান ডার্বিশায়ার অনুষ্ঠানে বলেন, আমার পুরো জীবন আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমার মায়ের মানসিক সমস্যা ছিল সেটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তাই আমি অনেক একাকী, শারীরিক ভাবে অনেক বেশি সংকুচিত।
নিজের সমকামী হওয়ার যন্ত্রণার কথা ব্যাখ্যা করে তিনি বলেন, আমি সব সময় মৃত্যুর কথা ভেবেছি। এটা সবসময় যন্ত্রণার, মনে হতো আমি আমার শরীরের কয়েদি। সব সময় লজ্জিত। সেবাস্টিয়ান বলেছেন, তিনি তরুণ ও কিশোর পুরুষদের প্রতি যৌনাকাঙ্ক্ষা বোধ করেন, ১৭ বছর ধরে থেরাপি নিয়েও সেরে উঠতে না পারার কারণে স্বেচ্ছামরণ ছাড়া তার আর কিছুতেই এই যন্ত্রণা থেকে মুক্তি নেই।
সেবাস্টিয়ানকে স্বেচ্ছামরণের অনুমতি দেয়া হবে যদি তিনজন চিকিৎসক এই সিদ্ধান্তে পৌঁছে যে তার অসহ্য শারীরিক কিংবা মানসিক যন্ত্রণা থেকে মুক্তির আর কোনো উপায় নেই। বেলজিয়ামে স্বেচ্ছামরণের আবেদন ক্রমশই সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। দেশটির চিকিৎসকরা এর সমর্থন করছেন যাতে ভুক্তভোগী ব্যক্তিরা নিদারুণ মানসিক বা শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। টেলিগ্রাফ।
