ডেনমার্কের পর্যটককে ধর্ষণের দায়ে ৫ ভারতীয়র যাবজ্জীবন

আপডেট : ১১ জুন ২০১৬, ১৭:৫৫
ডেনমার্কের এক পর্যটককে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত পাঁচ ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লির একটি আদালত। ২০১৪ সালের জানুয়ারিতে দিল্লি রেলস্টেশনের কাছে এ ধর্ষণের ঘটনা ঘটে।
 
৫২ বছর বয়সী ডেনমার্কের ওই নারী দিল্লির পাহারগঞ্জ এলাকায় ঘোরাফেরা করার সময় নিজের হোটেলে ফেরার পথ হারিয়ে ফেললে কয়েক ব্যক্তি তাকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে প্রথমে তার সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান জিনিস কেড়ে নেয় এবং ছুরি ধরে তাকে ধর্ষণ করে।
 
ধর্ষণের শিকার নারী ভারত ত্যাগের আগে ডেনিস রাষ্ট্রদূতের কাছে তার সঙ্গে ঠিক কি হয়েছিল সে বিষয়ে পুলিশকে বিস্তারিত জবানবন্দি দেন, খবর বিবিসির। ওই বছরই এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৯ জনকে আটক করে। আটকদের মধ্যে তিনজন কিশোরও ছিল। কিশোর আদালতে তাদের বিচার চলছে। এছাড়া, বিচার অভিযুক্ত এক ব্যক্তি মারা গেছেন।-রয়টার্স