ফের আটক কানহাইয়া কুমার। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন প্রেসিডেন্ট কানহাইয়াকে দিল্লি পুলিশ শুক্রবার আটক করেছে। এর আগে ক্যাম্পাসে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে সরকারের নির্দেশে কানহাইয়াকে আটক করা হয়েছিল।
ভারতের গণমাধ্যমসূত্রে জানা গেছে, শুধু কানহাইয়া নন, মোট ৪২ জনকে আটক করা হয়েছে। পটনা আর্ট কলেজে বিক্ষোভকারীদের উপর পুলিশি অত্যাচারের যে অভিযোগ উঠেছে, দিল্লিতে তারই প্রতিবাদে সামিল হয়েছিলেন কানহাইয়ারা। সেই বিক্ষোভ সমাবেশ থেকেই কানহাইয়া কুমার ও তার সঙ্গীদের তুলে নিয়ে যায় পুলিশ।
