কক্সবাজারের টেকনাফ সের্ন্ট মাটিনে ৬ হাজার ইয়াবাসহ পাঁচ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ইয়াবা পাচারের ব্যবহৃত ট্রলার ও জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড সুত্রে জানায়, শনিবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সের্ন্ট মাটিনে কোস্টগার্ডের লেফটেন্যান্ট মাহাফুজুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম সের্ন্ট মাটিন জেটি সংলগ্ন এলাকায় সমুদ্রে অভিযান চালিয়ে ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ৬ হাজার ইয়াবা পাওয়া যায় এবং ট্রলারে থাকা পাচঁ জেলেকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলো- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মো.শিশির মিয়া (৪৫), সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়ার কেফায়েত উল্লাহ(৩০) একই এলাকার মো. ইউচুপ(২৮), গোদারবিল গ্রামের আবদুল হাসেম (১৬) ও উখিয়ার মরিচ্য গ্রামের কাটারিয়া পাড়ার ইমাম হোসেন (২৮)।
