সিরিয়ায় শিয়া মাজারে আত্মঘাতী হামলায় নিহত ২৫

আপডেট : ১২ জুন ২০১৬, ১১:২৬
 
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে শিয়া অনুসারীদের একটি মাজারের বাইরে গতকাল শনিবার দুইটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা সানা’র খবরে বলা হয়, এক আত্মঘাতী ও এক গাড়িবোমা হামলাকারী সায়িদা জায়নব মাজারের প্রবেশ পথে হামলা চালায়। সারা বিশ্বের শিয়া অনুসারিরা এই মাজারকে পরম শ্রদ্ধার চোখে দেখে থাকে।
 
দামেস্কের কেন্দ্রস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাজারটি সরকারপন্থী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকলেও আইএসসহ বিভিন্ন জিহাদি গ্রুপ এখানে হামলার প্রচেষ্টা চালিয়ে আসছে। গত ২৫ এপ্রিল সায়িদা জায়নব মাজারে হামলায় কমপক্ষে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়।