এসপির স্ত্রী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

আপডেট : ১২ জুন ২০১৬, ১১:৪৯
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তাকে বদল করা হয়েছে।
 
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানিয়েছেন। গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী রকিব উদ্দিন এর আগে তদন্তের দায়িত্বে ছিলেন।
 
উল্লেখ্য, এ মামলায় গ্রেফতার ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী আবু নসুর গুন্নুকে রবিবার আদালতে নেয়ার কথা রয়েছে।