ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য মোখলেছুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টায় তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে ।
মোখলেছুর রহমান এক নম্বর দুল্লা ইউনিয়নের রামপুরের বাসিন্দা।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, মোখলেছুর রহমানের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় সন্ত্রাস দমন আইন মামলা রয়েছে।
