খুলনায় অভিযানে ৩৩ জন গ্রেফতার, রিভলভার উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:৩৬
সন্ত্রাসী ও চরমপন্থিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযানে গতকাল খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
 
পুলিশ তাদের কাছ থেকে একটি রিভলভার, এক রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবাও জব্দ করেছে। কেএমপি'র নগর বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন ফৌজদারি মামলার আসামি।
 
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন জামায়াতের সদস্য, দুইজন শিবির নেতা এবং একজন খেলাফত মজলিশের নেতা।  তারা হলেন, নগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াত কর্মী মিন্টু হোসেন ও মো. রুহুল আমিন এবং খেলাফত মজলিশের যুগ্ম সম্পাদক নূর আলম শিকদার। 
 
তিনি আরও জানান, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান আরো কিছুদিন অব্যাহত থাকবে।