গাংনীতে জেএমবি ও জামায়াত-শিবিরের কর্মীসহ আটক ১৫

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৪:৪২
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে জামায়াতুল মুজাহেদীনের (জেএমবি) এক সদস্য ও জামায়াত-শিবিরের তিন কর্মীসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৫ আমামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামায়াতুল মুজাহেদীন সদস্য রাশেদুল ইসলাম উপজেলার ইসলামনগর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ সুপার হামিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এদের মধ্যে জিআর মামলায় আটজন, সিআর মামলায় দুইজন ও ১৫১ ধারায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
 
তিনি জানান, তাদেরকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।