ঢাবির সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা আর নেই

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৪:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা মারা গেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। 
 
তার বয়স হয়েছিল ৮১ বছর। মনিরুজ্জামান মিঞা বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন শত নাগরিক জাতীয় কমিটির সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলেন।
 
বিগত চার দলীয় জোট সরকারের সময় পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশনে অধ্যাপক মনিরুজ্জামান কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।
 
১৯৩৫ সালে জন্ম নেয়া মনিরুজ্জামান মিঞা লেখাপড়া করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে মাস্টার্স করার পর জগন্নাথ কলেজে তার শিক্ষকতা শুরু করেন।
 
১৯৬১ সালে ফ্রান্সে গিয়ে উচ্চতর ডিগ্রি নেন মনিরুজ্জামান। পাঁচ বছর পর দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে যোগ দেন।