ইরিত্রিয়া সোমবার চিরবৈরী ইথিওপিয়ার বিরুদ্ধে সীমান্ত এলাকায় হামলা চালানোর অভিযোগ এনেছে। তবে আদ্দিস আবাবার কর্মকর্তারা অভিযোগটি নাকচ করে দিয়ে বলেছেন, তারা সংঘর্ষের কোন খবর পাননি।
ইরিত্রিয়ার তথ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ইথিওপিয়া 'সোরোনা সেন্ট্রাল ফ্রন্ট' এ ইরিত্রিয়ার বিরুদ্ধে হামলা শুরু করেছে।
ইথিওপীয় সরকারের মুখপাত্র গেটাচেও রেড্ডা বলেন, আমরা কোন সংঘর্ষ সম্পর্কে অবগত নই।
১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সীমান্ত যুদ্ধের পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাসস।
