ভারতের যোধপুরে মিগ-২৭ বিধ্বস্ত

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৬:২৭
ভারতের যোধপুরের এক আবাসিক এলাকায় আজ আইএএফ-র একটি মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। এসএইচও বাসনি থানার রাজেশ যাদব বলেন, বিমানটি মহাবীর নগরের একটি বাড়ির কাছের খোলা এলাকায় বিধ্বস্ত হয়।
 
বিমানটির পাইলট এ সময় একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। তিনি বিমানের কারিগরি সমস্যা সম্পর্কে অবহিত করেন এবং জরুরি অবতরণের চেষ্টা চালান। আইএএফ জানায়, বিমানের ইঞ্জিন অবতরণে ব্যর্থ হলেও তিনি চলন্ত অবস্থাতেই আকাশ থেকে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হন।
 
দুর্ঘটনার পর নিরাপত্তা কর্মী গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। যোধপুর (পশ্চিম) এর এসিপি সিমা হিঙ্গোনিয়া বলেন, এই ঘটনায় বিমানটি যে বাড়ির পাশে বিধ্বস্ত হয়েছে তার একটি অংশের ক্ষতি হয়েছে। আদালত থেকে এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাতে নির্দেশ দেয়া হয়েছে। পিটিআই।