সাঁড়াশি অভিযানে বগুড়ায় ৩ জেএমবি সদস্যসহ ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীও রয়েছেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার ১২টি থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে রবিবার রাত থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৩ জেএমবি সদস্যসহ মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন- শিবগঞ্জ উপজেলার আটমুল গ্রামের আবু বাক্কারের ছেলে আব্দুল আউয়াল (২৫), গাবতলী উপজেলার রানিরপাড়া মরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আহসান হাবিব ওরফে জামাত আলী (৩৮) এবং শাজাহানপুর উপজেলার বামুনিয়া ফকিরপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আবু তাহের (৩৫)।
