চাহিদা অনুয়ায়ী সরবরাহ না থাকায় সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নায্যমূল্যের পণ্য বিক্রির ট্রাকে মিলছে না চিনি ও খেঁজুর। আবার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না মসুর ডাল ও ছোলা।
ফলে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে ও স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে টিসিবি সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।
সোমবার রাজধানীর খামারবাড়ি, প্রেসক্লাব ও মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে টিসিবির নায্যমূল্যের ট্রাকে পণ্য বিক্রি সম্পর্কে খোঁজ নিতে গেলে ক্রেতারা জানান, রমজানের প্রথম থেকেই খেঁজুর নেই। কিনতে এলে বলে শেষ হয়ে গেছে। এখন চিনিও নেই। ক্রেতারা অভিযোগ করে বলেন, কোন কোন দিন দুপুর ২টার পরে এলে বিক্রেতারা জানান, ছোলা, মসুর ডাল শেষ হয়ে গেছে। তাহলে কেন এসব পণ্য বিক্রি করা হচ্ছে?
